দ্বিতীয় বিভাগ ক্রিকেটলিগ রোববারের খেলায় জয়ী আরএনরোড ব্রাদার্স

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-২) ক্রিকেট লিগের গতকাল রোববারের খেলায় জয় পেয়েছে, আর এন রোড ব্রাদার্স। রোববার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত খেলায় থ্রি ব্রাদার্স ক্লাব যুব সংঘকে ১৩৩ রানরে বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে আর এন রোড ব্রাদার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ২৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে ইমন ও ফাহিম ৫২ করে রান সংগ্রহ করেন। বল হাতে থ্রি ব্রাদার্স ক্লাব যুব সংঘের আসিফ, শিহাব ও অর্পন বিশ্বাস ১ টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ২১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে ১৯ ওভার ২ বলে মাত্র ৭৭ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে আসিফ সর্বোচ্চ ১৬ রান সংগ্রহ করেন। বল হাতে আর এন রোড ব্রাদার্সের সেতু ও ফাহিম ৪ টি করে এবং রাকিব ২ টি উইকেট লাভ করেন।