রামপালের রুহুল আমিনকে বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের কৃতী সন্তান তরুণ সমাজসেবক ও দানবীর শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। গত শনিবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন।

পরিচালক রুহুল আমীন হজরত হাজী শাহ আরিফ এর স্মৃতিবিজড়িত পূন্যভূমি বড়দিয়া গ্রামের সাবেক স্কুল শিক্ষক মোহাম্মাদ আলীর বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

তিনি রামপালসহ বিভিন্ন এলাকার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে থাকেন। ক্রীড়াঙ্গনে তার এই অসাধারণ সাফল্যে বিশেষ করে মর্যাদাপূর্ণ বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার জন্য তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

বিবৃতিদাতারা হলেন, রামপাল উপজেলা উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, সিনিয়র আহ্বায়ক সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মেজর (অব) মল্লিক মনিরুজ্জামান, সদস্য সচিব এম,এ সবুর রানা প্রমুখ।