দাবি আদায়ে শিক্ষকদের এক মাসের আলটিমেটাম

0

লোকসমাজ ডেস্ক॥ টাইমস্কেল বহাল, ৫০ শতাংশ জ্যেষ্ঠতা নির্ণয় ও সিনিয়র শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির দাবি আদায়ে এক মাসের আলটিমেটাম দিয়েছেন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাজোটের নেতারা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন শিক্ষকরা। জাতীয়করণ হওয়া প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের চাকরিজীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শিক্ষকদের টাইমস্কেল ও জ্যেষ্ঠতার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটি যেসব সিনিয়র শিক্ষকদের পদোন্নতি দিয়েছে তাদের প্রধান শিক্ষক করা হচ্ছে না। আমরা চাই, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত সরকারি সিদ্ধান্ত আসুক। তিনি বলেন, শিক্ষকদের মহাসমাবেশ চলাকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতিনিধি পাঠাতে প্রস্তাব দিলেও আমরা তাতে সাড়া দেইনি। এর আগেও মন্ত্রী ও সচিব স্যার ডেকে নিয়ে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়েছেন। সে কারণে আমরা তাতে সাড়া দেইনি। এ শিক্ষক নেতা বলেন, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আগামী এক মাসের আলটিমেটাম হিসেবে সময় দেওয়ার ঘোষণা দিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে ১ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের সব জাতীয়করণ বিদ্যালয়ে তিনদিনের কর্মবিরতি পালন করা হবে। তাতেও কাজ না হলে ১৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী সাতদিনের কর্মবিরতি পালন করা হবে। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে সব শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।
অন্যদিকে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক মহাসমাবেশ পালন করেন। নেতারা বলেন, দাবি মানা না হলে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন করলেও আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়নি। বর্তমানে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই মহাসমাবেশ করতে হচ্ছে। ২০১৩ সালে বেসরকারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে সরকার। এরপর থেকেই সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন শিক্ষকরা। কিন্তু বিপত্তি বাধে আট বছর পর। ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে।