যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান

0
যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত এসব ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট নির্বাচিত শিক্ষার্থীদের হাতে তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

২০২৪ ও ২০২৫ সালে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের যেসব সন্তান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এ মেধা বৃত্তি দেওয়া হয়।

যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদানঅনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জনে পুলিশ পরিবার গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও তারা ভালো ফলাফল অব্যাহত রাখবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা।

যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান