তরিকুল ইসলামের দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে ! বর্ষীয়ান এই তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের আয়োজনে  শনিবার বাদ আছর দাড়াটানা জামে মসজিদে এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। মাহফিলে রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে, ধর্মী, সামাজিক, ব্যবসায়িক সংগঠনের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাহফিলের পূর্বে তরিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা করেন, আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হামিদুল ইসলাম এবং দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। এসময় বক্তারা দড়াটানা মাদ্রাসায় তরিকুল ইসলাম ও তার পরিবারের অবদান তুলে ধরে বলেন, তিনি যশোরবাসীর কল্যাণে একজন নিবেদিত প্রাণ ছিলেন। রাষ্ট্রীয়ভাবে যখনই সুযোগ পেয়েছেন, তখনই যশোরবাসীর কল্যাণে কাজ করেছেন। এর বাইরেও ব্যক্তিগত ভাবে যশোরবাসীর কল্যাণে নিজেকে আমৃত্য নিবেদিত রেখেছিলেন। যশোরের আলেম সমাজের উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। আলেম সমাজ যখনই তার কাছে কোন সমস্যা নিয়ে গেছেন তিনি তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন।

পরে তার আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। এসময় পিতা, মাতা, ভাই বোনসহ পরিবারের অন্যন্যা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মুনজাত পরিচালনা করেন, বাহাদুরপুর দারুল আকরাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদদ্দৌলাহ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট চিকিৎসক মির্জা আজিজুল হক,ইনকিলাবে মাহদি মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলাম, যশোর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, বাংলাদেশ মটর পার্টস অ্যান্ড টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম ফারুক, শিক্ষক নেতা অধ্যক্ষ পাভেল চৌধুরী, বিশিষ্ট আইনজীবী শেখ আব্দুল মোহাইমেন, হাসানুর রহমান আসাদ, পৌর কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, তরিকুল ইসলামের বাল্য বন্ধু আতিয়ার রহমানসহ জেলা বিএনপিও এর অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ। এদিকে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় জেলা যুবদলের আয়োজনে কারবালাস্থ পীর নূর বোরহান শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদ যোহর নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করেন নেতৃববৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু,যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।