তমাল ও বাবুলের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ কেন্দ্রীয় যুবদলের

0

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুলের নামে নতুন করে মামলা দায়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী যখন এই নিশিরাতের ভোট ডাকাতি সরকারের পতনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে ঠিক তখনই আইনের অপ্রয়োগ শুরু করেছে। অবৈধ সরকার তার অনুগত প্রশাসন দিয়ে একের পর নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা গ্রেফতারের মাধ্যমে নির্যাতন অব্যাহত রেখেছে। এভাবে নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে যুবদল থেকে যুবদল নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে এম তমাল আহমেদ ও নাজমুল হোসেন বাবুলের নামের দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিবৃতি দাতারা হলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিজ্ঞপ্তি।