ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় যশোরের শিক্ষা প্রতিষ্ঠানে ড্যাবের লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর উদ্যোগে গতকাল নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ড্যাব নেতা ডা. এ কে এম মেজবা-উর-রহমান, ডা. মো. শরিফুল আলম, ডা. মো. এসএম নাজমুল হক, ডা. শহিদুল হক রাহাত, ডা. মো. রবিউল ইসলাম তুহিন, ডা. মো. আসাদুজ্জামান মিলন, ডা. মো. তাহমদ- উর- রহমান, ডা. এস এম গাজী শরিফুল, ডা. এস কে আতাহার আলী তূর্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো এহসানুর রহমান। চিকিৎসকরা শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরাদের সাথে ডেঙ্গু বিষয়ে আলোচনা করেন। তাদেও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।