যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স (শিশুস্বাস্থ্য) বিভাগের অধ্যাপক ডা. মো. আহাম্মদ ফেরদৌস জাহাঙ্গীর। আগামী ১৬ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

১০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব নুরে শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে আরও দুজন অধ্যাপককে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। তারা হলেন, ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলমকে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বদলি বা পদায়নকৃত চিকিৎসকদের সংশ্লিষ্ট কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে আগামী ১৬ আগস্টের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।