ডিজেল-কেরোসিনের দাম কমলো

0
ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমানো হয়েছে। তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। ১ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে  গতবৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।