ডাক্তার নয়- জনগণের সেবক হতে হবে : প্রতিমন্ত্রী স্বপন

0

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আর বাঙালি জাতি কোন দিনই তার নিজস্ব জাতি সত্ত্বা ফিরে পেত না। তার লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক, গণতান্ত্রিক ুধা দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে হিসেবে তুলে ধরেছেন। তাই দেশের উন্নয়ন অগ্রগতির জন্যে শেখ হাসিনার কোন বিকল্প নেই। গতকাল শুক্রবার যশোর মেডিকেল কলেজ মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তার নয়, জনগণের সেবক হতে হবে। এতে রয়েছে ব্যাপক আত্মতৃপ্তি। জনগণের সেবক হওয়ার মত সম্মান আর আত্মতৃপ্তি অন্য কিছুতে হতে পারে না। চিকিৎসা পেশা পৃথিবীতে অনেক মর্যাদা সম্পন্ন। এ সময় তিনি মেডিকেল কলেজের আবাসিক, পরিবহনসহ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোরের সাবেক সিভিল সার্জন আতিকুর রহমান খান, মেডিকেল কলেজের সহযোগ্য অধ্যাপকক অজয় কুমার সরকার, ইলা মন্ডল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আখতারুজ্জামান প্রমুখ। এর আগে প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অধ্যক্ষ তাদেরকে শপথ বাক্য পাঠ করান।