ঝুমঝুমপুরে বেকারিকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর ঝুমঝুমপুরের আল্লারদান বেকারির কারখানায় বুধবার অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঝুমঝুমপুরের আল্লারদান বেকারির কারখানায় অভিযান চালান। এ সময় আদালত সেখানে অত্যন্ত নোংরা পরিবেশ দেখতে পান। এছাড়া খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ না থাকায় আদালত বেকারি মালিক জিয়াউল মল্লিকের বিরুদ্ধে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।