যশোরে এলপিজি খুচরা ব্যবসায়ী কমিউনিটির মতবিনিময় সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এলপিজি খুচরা ব্যবসায়ী কমিউনিটির উদ্যোগে এলপিজি গ্যাস সংকট সমাধানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের স্থানীয় একটি ক্যাফেতে অনুষ্ঠিত এই সভায় এলপিজি খুচরা ব্যবসায়ী কমিউনিটি ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, খুচরা পর্যায়ে বিক্রয়, স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শহরকেন্দ্রিক আশেপাশে অনেক খুচরা ব্যবসায়ী আছেন যারা এখনও এর সাথে সংযুক্ত নন, তাদের নিজ নিজ অবস্থান থেকে আমন্ত্রণের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্যাস ব্যবসায়ী মাসুদ রানা, মো. অর্ণব, মো. আবদুল্লাহ আল, রশিদুজ্জামান, মনিরুল ইসলাম, রিপন হোসেন, নুরুজ্জামান, ইব্রাহিম হোসেন, মীর হাবিবুর রহমান, সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, আবদুর রহমান, আকরাম হোসেন. বদিউজ্জামান, আল আমিন, ফিরোজ আলম প্রমুখ। এছাড়া যশোর সদর এলপি গ্যাস ব্যবসায়ী দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

যশোরের খুচরা ব্যবসায়ীরা জানান, তারা সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি করতে চান। তবে পরিবেশক ও সরবরাহ পর্যায়ে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হওয়ায় নির্ধারিত মূল্য মেনে বিক্রি করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ সংকট সমাধানে নিজেদের সমস্যা, প্রতিবন্ধকতা ও দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।