ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ কথিত নাশকতা পরিকল্পনার অভিযোগ এনে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল-আহসান জানান, ঝিনাইদহব্যাপী নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৪, শৈলকুপায় ৫, হরিণাকুন্ডুতে ৭, কালিগঞ্জে ৭, কোটচাঁদপুরে ৬ ও মহেশপুর উপজেলায় ৬ জনসহ মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।  উপজেলা পর্যায়ে প্রভাবশালী কোন নেতা গ্রেফতার হননি।