ঝিনাইদহে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আক্তারুজ্জামান, সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান অটো প্রমুখ।