তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনিরামপুর সেলাই মেশিন ও হুইল চেয়ার প্রদান

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরের মনিরামপুর উপজেলার কাশিনগর ইউনিয়নে দুঃস্থ অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক নির্বাহী সদস্য মোহিন হোসেন ব্যক্তিগত উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার প্রদান করেন।

দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় কাশিনগর ইউনিয়নের ইত্যা বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।