বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মাগরিববাদ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

ইউনিয়ন বিএনপির স্থানীয় গ্রাম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ আলী, শার্শা উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিল কনক এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাহজামাল।

ছবি: সংগৃহীত।

এছাড়া অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আব্দুস সামাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাহিম হোসাইন, যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।