তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মোহনগঞ্জ সর.প্রা. বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী বরেণ্য রাজনীতিক জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরের চুড়িপট্টিতে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী রাজিব হাসান রিপন বুধবার বেলা সাড়ে ১১টায় এসব উপকরণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলেয়া পারভীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শেখ মতিয়ার রহমান কুরবান, দৈনিক লোকসমাজের নগর সম্পাদক শেখ আব্দুল্লাহ হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান চুন্নু, ২নং পৌর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ বায়েজিদ আব্বাস, ২নং পৌর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ সেতু, ২নং পৌর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরানুল হক চৌধুরী,২নং পৌর ওয়ার্ড যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান দিনাত প্রমুখ।

উল্লেখ্য, বরেণ্য রাজনীতিক জননেতা তরিকুল ইসলাম এই বিদ্যালয়ে তৎকালীন পাঠশালায় শিক্ষা গ্রহণ করেছিলেন।

তাঁর আপন মামা গোলাম মহিউদ্দিন চৌধুরীর দান করা জমিতে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত।