চৌগাছায় ২শ বোতল উইনসেরেক্স সিরাপসহ আটক ১

0
চৌগাছায় ২শ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ আটক সলেমান,ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় ২শ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ সলেমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার সকালে উপজেলার খড়িঞ্চা বাজার থেকে তাকে আটক করেন।

আটক ব্যক্তি মহেশপুর উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়ার রবিউল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, তারা গোপন সংবাদে জানতে পারেন মহেশপুর থেকে মাদকের একটি চালান যশোরের দিকে যাবে। সংবাদ পেয়ে খড়িঞ্চা বাজারে অবস্থান নেন তারা। একপর্যায় তাকে আটককরা হয়।

এ সময় তার ব্যাগ থেকে ২শ পিস উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।