ঝিনাইদহে গুম প্রতিরোধ দিবস পালনে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ঝিনাইদহে মৌন মিছিল করেছে বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে এ মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রবেশ মুখ পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আনেয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সদর উপজেলা বিএনপির অ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পাপপু, শাহজাহান আলী, আবুল বাশার বাঁশি, আশরাফুল ইসলাম মিন্টু ও আরিফুল ইসলাম আননসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তৃতায় অ্যাড এম এ মজিদ বলেন, সরকার গুম, খুন, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে অবৈধভাবে ভাবে ক্ষমতায় রয়েছে। তিনি বলেন সরকারের মন্ত্রী এমপিরাই নয়, যারা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েমে সহায়তা করেছে তাদেরও বিচার হবে এই দেশে।