ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানার সামনে মহাসড়কে সবজিবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হামিদুর রহমান (৪০)নিহত হন। অন্যদিকে মহেশপুর উপজেলার দত্তনগর জিন্নানগর রোডে গুড়দা পদ্মপুকুর কলেজের কাছে সাকিল (২৫) নামে অপরএক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল)  বেলা ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানার সামনে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী হামিদুর রহমান পিকআপের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হামিদুর রহমান চুয়াডাঙ্গায় একটি রঙের কোম্পানিতে চাকরি করতেন। বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নিহত যুবক হামিদুর রহমানের লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
অপরদিকে, গত শুক্রবার বিকেলে মহেশপুর উপজেলার দত্তনগর জিন্নানগর রোডে গুড়দা পদ্মপুকুর কলেজের কাছে সাকিল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।