ঝিকরগাছা বিএনপির তফসিল বিরোধী মশাল মিছিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মশাল মিছিল বের করে ঝিকরগাছা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি হাসপাতাল রোড় থেকে শুরু হয়ে সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ রোড়ে এসে শেষ হয়। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।