ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা-নগর গ্রামের মৃত জিন্নাত আলীর পুত্র। প্রতিবেশী ও দিকদানা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকালে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন জাফর আলী। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।