যশোরের খড়কিতে বোমাবাজির মামলায় লাদেন আটক

0
ছবি: এআই জেনারেট।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি হাজাম পাড়ায় বোমাবাজির মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে (২৬) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খড়কি হাজাম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বজায় রাখতে গত ৪ অক্টোবর রাতে সন্ত্রাসীরা খড়কি হাজাম পাড়ার বিএনপি অফিস সংলগ্ন জনৈক মেহেদী হাসানের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় গত ৫ অক্টোবর খড়কি দক্ষিণ পাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম সোহেল ৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

আসামিরা হলেন, খড়কির চান্দলী ওরফে চাঁদ আলীর ছেলে লাদেন, রশিদের ছেলে সানি, মুজিবর রহমানের ছেলে সাকিব ও তহিদুল ইসলামের ছেলে তৌফিক।

সূত্র জানায়, মামলা দায়েরের পর গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে টার দিকে খড়কি হাজাম পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি লাদেনকে আটক করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই মো. মিজানুর রহমান।

বুধবার তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।