ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বুধবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারত ও বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল। বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। এ সময় মরহুম জালাল উদ্দিন আহম্মেদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান খান রনি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার শাহাজাহান আলী, এনামুল হক, আশরাফুজ্জামান আশা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজা।