ঝিকরগাছায় তালাকপ্রাপ্ত স্ত্রীর দেওয়া আগুনে ঘরের মালামাল ভস্মীভূত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজলার মাগুরা গ্রামের রবিউল ইসলামের ছেলে কামাল হোসেনের বাড়িতে। কামাল হোসেন বলেন, তিনি তার অসুস্থ পিতা-মাতাকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেন। এদিকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার ভবানীপুর গ্রামের মাহমুদা খাতুন এই অগ্নিকা-ের ঘটনা ঘটিয়েছেন। অগ্নিকা-ে কামাল হোসেনের ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। পরে জানতে পেরে গ্রামবাসী আগুন নিযন্ত্রণ করেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।