ঝিকরগাছায় জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের খাদ্য সহায়তা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রজনীগন্ধা কোল্ড স্টোরেজ লিমিটেড চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা করেছে । শিল্প প্রতিষ্ঠাত দুইটি মোটর শ্রমিক, রিক্সা-ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, সেলুন দোকানি, চা দোকানি, হোটেল কর্মচারী, ফুলচাষি ও ফুল ব্যবসায়ীসহ অসহায়, দিন মুজুর ও ভ্যান চালকসহ নি¤œ আয়ের ২ হাজার ৬ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। গত ৯ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত গদখালী রজনীগন্ধা কোল্ড স্টোরেজ লিমিটেড চত্তরে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রজনীগন্ধা কোল্ড স্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোঃ গোলাম মুস্তাফার পক্ষে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি পিয়াজ ও একটি সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।