মনিরামপুরে দিনে -দুপুরে চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে দিনেদুপুরে চুরি হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় একটি ওষুধের দোকানের তালা ভেঙে চুরি হয়। দোকানটির অবস্থান শহরের রাজগঞ্জ মোড়ে। দোকানটির নাম হিমালয় ফার্মেসি।
দোকানের মালিক শাহিদ ইকবাল রুমি জানান, দোকান বন্ধ করে তিনি জুমার নামাজ আদায় করতে যান। ফিরে দেখেন তার প্রতিষ্ঠানের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন ড্রয়ারে রাখা টাকা নেই।
মনিরামপুরের ব্যবসায়ীরা জানান, ইদানিং মনিরামপুর পৌর শহরে দিনের বেলা চুরির ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। শাহিদ ইকবাল রুমি আরও জানান, তার দোকানে চুরির বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।