ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেলার সমাপ্তি টানেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান প্রমুখ। বুধবার সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের (খামারবাড়ি) ঢাকার পরিচালক কৃষিবিদ ড.ফ. ম মাহবুবুর রহমান ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।