জীবননগরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

0

জীবননগর সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর-চ্যাংখালি সড়কের শাখারিয়া পিচ মোড়ে কাঠ
ভর্তি পাওয়ার ট্রিলারের ধাক্কায় শিশু হাসিবুর রহমানের(৩) মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার সকাল ১০ টার দিকে ঘটেছে। এ ঘটনায় জীবননগর থানায়
একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড়ের বিপুল হোসেনের ছেলে হাসিবুর রহমান রোববার সকাল ১০ টার দিকে বাড়ি সংলগ্ন জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি কাঠ ভর্তি পাওয়ার টিলারের ধাক্কা লেগে ছিটকে পড়ে মারাত্মক আহত হয় সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনা নিশ্চিত কওে বলেন,ঘটনার সাথে জড়িত ঘাতক পাওয়ার ট্রিলার আটক করা হয়েছে। নিহতের পরিবার চায়নি তাই মামলা হয়নি।