জীবননগরে নেশা করতে নিষেধ করায় কৃষককে কুপিয়ে জখম

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগরে নেশা করতে নিষেধ করায় কৃষককে কুপিয়ে জখম করেছে মাদকসেবী। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মাদকাসক্ত আবু সামাকে (২৪) গ্রেফতার করেছে। আবু সামা ওই গ্রামের চা দোকানি আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের নওশের আলী পন্ডিত (৫৫) গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের জনৈক আলমগীর হোসেনের চায়ের দোকানে যান। সেখানে চা দোকানির ছেলে আবু সামা নেশায় আসক্ত ছিলেন। এ সময় তিনি তাকে নেশা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এতে আবু সামা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ পর আবু সামা শাবল দিয়ে নওশের আলীর মাথায় ও পিঠে আঘাত করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত নওশের আলীকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন।
জীবননগর থানার অফিসার ইনজার্জ এসএম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু সামাকে গ্রেফতার করা হয়েছে। সে মাদকাসক্ত এবং পূর্ব শত্রুতার জেরে এমন কাজ করেছে বলে জানা গেছে। নেশা ছাড়তে বলার কারণে নওশের আলীকে আহত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।