জাল টাকাসহ দুই কিশোর আটক জীবননগরে

0

জীবননগর সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সদরে জাল টাকাসহ দুই কিশোর জনতার হাতে আটক হয়েছে। এরা হচ্ছে-ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোঁকা গ্রামের আলী আকবরের ছেলে ইমন (১৬) ও হাবাসপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী (১৫)। সূত্র মতে, বুধবার রাত আটটার দিকে জীবননগরে ও্ দুই কিশোর জাল টাকা লেনদেন করছিল। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে তাদের আটক করেন। আটককৃতদের কাছ থেকে একই সিরিয়াল নম্বরের ৬২টি ৫০ টাকার জাল নোট জব্দ করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জীবননগর থানা পুলিশের ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।