জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট যশোর জেলা পর্যায়ে বালকে মণিরামপুর ও বালিকায় সদর উপজেলা চ্যাম্পিয়ন

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ে বালক বিভাগে মণিরামপুর এবং বালিকা বিভাগে সদর উপজেলা চ্যাম্পিয়নের গেীরব অর্জন করেছে।  শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উভয় বিভাগের পৃথক দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় সদর বনাম মণিরামপুর উপজেলা। এ খেলায় মণিরামপুর ২-০ গোলে জয় লাভ করে। বিজয়ীদলেন পক্ষে খেলার ৫০ মিনিটে তানভীর আহমেদ এবং ৬৪ মিনিটে রাজু আহমেদ গোল দুটি করেন। এ খেলায় সদরের সাকিব সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় সদর বনাম কেশবপুর উপজেলা। নির্ধারিত সময়ে গোল শূণ্য থাকার পর খেলার জয় পরাজয় নির্ধারণী গড়ায় ট্রাইব্রেকারে। এতে সদর উপজেলা ২-১ গোলে জয় লাভ করে। খেলায় বিজয়ী দলের হীরা খাতুন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম আকসাদ সিদ্দিকী শৈবাল ও প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চেীধুরী, নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান প্রমুখ।