চ্যাট ঠিক রেখে হোয়াটসঅ্যাপ নম্বর বদলানোর উপায়

    0

    লোকসমাজ ডেস্ক॥ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সব চ্যাট একই রেখে নম্বর পরিবর্তন করা যাবে। অ্যানড্রয়েড ও আইওএসে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
    এই ফিচার ব্যবহার করা যাবে যেভাবে-
    * হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে চলে যান।
    * চেঞ্জ নম্বর অপশনটি বেছে নিন। একটি নতুন অপশন হাজির হবে যেখানে লেখা থাকবে, ‘ফোন নম্বর বদলালে আপনার অ্যাকাউন্ট ইনফো, গ্রুপ এবং সেটিংস মাইগ্রেট হয়ে যাবে।’ তারপরে নেক্সট বাটনে ট্যাপ করুন।
    * এবার আপনাকে পুরনো ও নতুন ফোন নম্বরটি দিতে বলা হবে। এন্টার করুন এবং তারপরে নেক্সট অপশনে ট্যাপ করুন।
    * একটি নতুন মেসেজের মাধ্যমে আপনাকে বলা হবে যে, সব কন্ট্যাক্ট নম্বরকে এই বিষয়ে নোটিফাই করতে চান কি-না।
    * এখান থেকে মোট তিনটি অপশন বাছাই করে নিতে পারেন – সব কন্ট্যাক্টস, যে সব কন্ট্যাক্টসের সঙ্গে আমি চ্যাট করেছি এবং কাস্টম। প্রয়োজনীয়তা বুঝে যে কোনো একটি অপশন বেছে নিন।
    * এবার ডান অপশনে ট্যাপ করুন।
    * এবার হোয়াটসঅ্যাপ আপনাকে নতুন নম্বরটি রেজিস্টার করতে বলবে। আপনার ফোন নম্বরে একটি ছয় ডিজিটের কোড দিয়ে প্রক্রিয়াটি শেষ করতে হবে।