তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’ : জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

0
তেজগাঁও কলেজ মসজিদে বৈঠকে আটককৃতরা। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’ সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

ছবি: সংগৃহীত।

অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রয়েছে।