অভয়নগরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শুভরাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক যুবক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাড়া ঘাটাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনিসুর (২৭)। তিনি বর্তমানে নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট এলাকার ভাড়াটিয়া।

স্থানীয় নিত্যানন্দ সরকার জানান, দুপুরে পানের বরজে কাজ করার সময় মেয়েটির চিৎকার শুনে এগিয়ে গেলে অভিযুক্ত আনিসুর দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে থানা হেফাজতে নেয়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, অভিযুক্ত আনিসুরকে আটক করা হয়েছে। মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।