যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যার হাসপাতালে উন্নীত হবে, ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
শুক্রবার যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত- লোকসমাজ

স্টাফ রিপোর্টার: যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, বর্তমানে ২০ শয্যার এ প্রতিষ্ঠানকে সরকার প্রথমে ৩০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। পরবর্তী ধাপে এটিকে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে।

শুক্রবার যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, “২০২৮ সালের জুন মাসের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পসংক্রান্ত কিছু বিষয় একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। সেগুলো অনুমোদন হলে হাসপাতাল সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

তিনি বলেন, অতীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান অপারেশন কিংবা ধাত্রীসেবার সুযোগ ছিল না। দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির বিভিন্ন সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার বিষয়গুলো সরকারের নজরে আসে। এরপর সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “মানুষকে মানসম্মত, নিরাপদ ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। নিয়মিত অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
শুক্রবার প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে কার্যক্রম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন – লোকসমাজ

সঙ্গে সেবা প্রদান করতে হবে। হাসপাতালে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগত সেবাপ্রার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে চিকিৎসা খাতের সেবার মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অভিযোগ যাতে না আসে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন।

এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে কার্যক্রম ও সচেতনতামূলক লিফ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ডকোলজিস্ট’ অ্যাপের উদ্বোধন করেন।- লোকসমাজ

লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ডকোলজিস্ট’ অ্যাপের উদ্বোধন করেন।

চেম্বারের অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। এতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতাকর্মীরা।