চৌগাছা কামিল মাদ্রাসায় নবীণবরণ অনুষ্ঠিত

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। রোববার সকালে মাদ্রাসার সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপিতত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্য দেন,মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) জাহিদুর রহমান বকুল। বিশেষ অতিথির বক্তব্য দেন, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আলা উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আযাদ, কাসেদ আলী, রেজাউল ইসলাম, সহকারী মৌলভী মাওলানা গোলাম মোরশেদ, মাওলানা ফকরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।