চৌগাছায় শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

0

চৌগাছা (যশোর )সংবাদদাতা॥ রোববার সকালে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী  সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক রবিউল ইসলাম।
ওসি তার বক্তৃতায় বলেন, আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অপরাধীদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। কিন্তু তাদের সরল, নির্মল ও পরপোকারী মানিসকতার কারণে অপরাধীরা তাদেরকে বিপদে ফেলতে পারে। এ জন্যে সকল শিক্ষার্থীকে বলবো যে কোন সন্দেহজনক বিষয় মনে হলেই সেটা অতি দ্রুত অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং পুলিশ প্রশাসনকে জানাতে হবে। সরকার পুরো পুলিশ বিভাগকে ৯৯৯ এর আওতায় নিয়ে এসে একটা যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তোমরা দেশের যে প্রান্তে যে কোন দুর্গম স্থানেই থাকোনা কেন ৯৯৯ এর সহায়তা পাবে। এ ছাড়া এ উপজেলার ভেতরে কোন ঘটনা ঘটলে সরাসরি চৌগাছা থানার অফিসার ইনচার্জের সাহায্য নিতে পারবে।