চৌগাছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছাবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। চৌগাছা-যশোর সড়কে আহমদ নগর বাজারের পাশে ফায়ার সার্ভিসের বহুতল ভবনটি এখন এ জনপদের কাছে প্রিয় হয়ে উঠেছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও স্টেশন জনবলসহ সব কিছুতেই পরিপূর্ণ। স্থানীয় অনেকেই মনোমুগ্ধকর এই পরিবেশ দেখতে সেখানে ছুটে আসছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এখন আর স্বপ্ন না, এটি বাস্তব। উপজেলা সদর থেকে ১ কিলোমিটার পূর্বে চৌগাছা-যশোর সড়কে আহমদনগর বাজারের উত্তরে স্থাপিত হয়েছে বহুকাক্সিক্ষত এই স্টেশন। ১ বিঘা জমির ওপর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তিন তলা ভবন বিশিষ্ট স্টেশনটি চৌগাছাবাসীর কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও স্টেশনের কর্মীরা জাতীয় দিবসে অংশ নেওয়াসহ বিভিন্ন ধরনের কর্মকান্ডে অংশ নিচ্ছেন।  তথ্য সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত চৌগাছাকে থানায় রুপ দেন। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চৌগাছা উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করেন। যশোর উন্নয়নের রুপকার বিএনপির সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম পৌরসভার কাজের গতি আনতে নির্মাণ করেন সুবিশাল পৌরভবন। স্থানীয়রা বলেন, এ অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি ছিল একটি ফায়ার সার্ভিস স্টেশন। বর্তমান সরকারের শাসনামলে চৌগাছাবাসীর সেই কাক্সিক্ষত স্বপ্ন আজ স্বপ্ন না, বাস্তবে রুপ নিয়েছে। সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ সময় কথা হয়, স্টেশন লিডার নুর হোসেন মোল্লার সাথে। তিনি বলেন, ‘গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালে স্টেশন উদ্বোধন করতে চেয়েছিলেন। কিন্তু সেটি হয়নি, খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্টেশন উদ্বোধন হবে।’ মোট ২৮ জন জনবল নিয়ে চলবে চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম। ইতোমধ্যে ১ জন সাব-স্টেশন ম্যানেজার, একজন লিডার, ৩ জন গাড়ি চালকসহ ১৭ জন কর্মী এখানে চলে এসেছেন, বাকিরা দ্রুতই চলে আসবেন। চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলামসহ একাধিক ব্যক্তি বলেন, চৌগাছাবাসীর জন্য একটি ফায়ার সার্ভিস স্টেশন খুবই জরুরি ছিল। বর্তমান সরকারের আমলে মানুষের সেই চাওয়া আজ পূরণ হয়েছে। সাব-স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চৌগাছা অফিস ইতোমধ্যে মানুষের সেবা দিতে শুরু করেছে। স্টেশন পরিপূর্ণভাবে চালু হয়ে গেলে মানুষ এখান থেকে তাদের কাক্সিক্ষত সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চৌগাছা অফিসের মোবাইল ফোন নম্বর ০১৩০৬-৪১৪৮৪১