চৌগাছায় জলবায়ু সহনশীল সবজি উৎপাদনে অবহিতকরণ সভা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় রুরাল রিকনস্ট্রাকশনের (আরআরএফ) জলবায়ু সহনশীল সবজি উৎপাদন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরআরএফ-র পরিচালক অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, নারায়ন ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, আরআরএফ-র প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম, সংশ্লিষ্ট প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম ফারুকী, প্রেসক্লাব চৌগাছার সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, নারায়নপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।