চৌগাছায় খাদ্যসামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥যশোরের চৌগাছায় ধুলিয়ানী ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ৪শ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ ও পরে ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই খাদ্যসামগ্রী বিতরন করেন। দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪শ কর্মহীন পরিবারকে উপহার হিসেবে চাল, ডাল, আলু ও সবজি দেয়া হয়েছে। তিনি খাদ্যসামগ্রী বিতরনকালে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক পরামর্শ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, জুনিয়র অফিসার আব্দুস সালাম, যুবলীগ নেতা প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো, ইউপি সদস্য হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুর রশিদ, যুবলীগ নেতা মিলন হোসেন প্রমুখ।