চৌগাছায় বহুতল ভবনে আগুন

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আবাসিক এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহত বা বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাজারস্থ স্বাধীনতা ভাস্কর্য মোড়ে মাদ্রাসা শিক্ষক আশরাফুল ইসলামের বহুতল ভবনের চিলেকোঠায় স্থানীয়রা ধূয়ার কুন্ডলী দেখতে পায়। সঙ্গে সঙ্গে ফায়ার সর্ভিসকে খবর দেয়ার পাশাপাাশি তারা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করেন। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বাসা মালিকের ছোট বোন দুলারী খাতুন বলেন, চিলেকোঠায় রাখা পাটকাঠিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। কিভাবে আগুন ধরেছে তা বলা যাচ্ছেনা। চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলে এসে ২টি ইউনিট কাজ শুরু করি। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।