চট্টগ্রামে ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছে জেলা ইমাম পরিষদ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে জেলা ইমাম পরিষদ, যশোরের একটি প্রতিনিধি দল। শুক্রবার বাদ জুমআ যশোরবাসীর পক্ষ থেকে সংগৃহীত এই ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তারা।

১০ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। জুমআর নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দোয়া কামনার মাধ্যমে প্রতিনিধি দলটি তাদের যাত্রা শুরু করে। যশোরবাসীর এই আমানত বন্যার্ত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সংগঠনটি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ত্রাণ কার্যক্রমের সফলতা কামনায় দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা চেয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, উপদেষ্টা মুফতি মুজিবুর রহমান, উপদেষ্টা মাওলানা রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দিন, মুফতি শামসুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাজী, মাওলানা মাজহারুল ইসলাম ও মুফতি কামরুল আনোয়ার নাঈমসহ নেতৃবৃন্দ।