চৌগাছায় কৃষি প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় লিড খামারি, ইনপুট বিক্রেতা, নার্সারি মালিকদের হর্টিকালচার বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় আরএমটিপির প্রকল্প ম্যানেজার কৃষিবিদ সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন। বিশেষ অতিথির আলোচনা করেন যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ দিপঙ্কর দাশ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, শিশু নিলয় ফাউন্ডেশন চৌগাছার এরিয়া ম্যানেজার এম এ আজিজ।