চৌগাছার সাংবাদিক মিন্টুকে শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজে বিশেষ অবদান রাখায় চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, প্রতিভা এডাস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুকে পত্রিকার পক্ষ হতে আবারও সম্মমনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৩০ অক্টোবর পত্রিকার ২৮তম বছরে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাব যশোরের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এই ক্রেস্ট প্রদান করা হয়। এ নিয়ে তিনবার তিনি সম্মমনা ক্রেস্ট পাওয়ার গৌরব অর্জন করলেন। তার এই সাফল্যে বিভিন্ন সংগঠন সাংবাদিক মিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
মঙ্গলবার সকালে প্রিয় বিদ্যাপীঠ প্রতিভা এডাস স্কুল কার্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের ইনচার্জসহ শিক্ষক কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় প্রতিষ্ঠানের ইনচার্জ রোজী মাহমুদ, সিনিয়র শিক্ষক আব্দুল মাজিদ, সালমা খাতুন, রাজিব হাসান, শফিকুল ইসলাম, রিক্ত খাতুনসহ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকালে চৌগাছা পৌর কর্মচারী অ্যাসোসিয়শনের পক্ষ হতে সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি শাহিনুর রহমান, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, প্রধান সহকারী আক্তারুজ্জামান, সেলিম রেজা, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হায়দার আলী, আব্দুর রাজ্জাক, মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।