চৌগাছার ভারতীয় সীমান্ত থেকে তরুণী উদ্ধার, পাচারকারী আটক

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা উপজেলার ভারতীয় বর্ণি সীমান্ত থেকে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া তরুণীকে উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারী সন্দেহে এক জনকে আটক করে বিজিবি সদস্যরা। জানা যায়, বৃহ¯পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ির মানিকনগর এলাকার মোশারফ মেম্বরের মেয়ে ¯েœøহা আক্তার মৌসুমীকে (১৭) নিয়ে একিট ইজিবাইক চৌগাছা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। এ সময় পুড়াপাড়া রাজাপুর সড়কের বটতলা নামক স্থানে টহলরত বিজিবি সদস্যরা ইজিবাইক থামিয়ে তল্লাশী করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া তরুণীকে উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া তরুণীর সাথে কথা বলে বিজিবি সদস্যরা পাচারের কাজে জড়িত থাকার অপরাধে ইজিবাইক ড্রাইভার মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রামের মৃত সেকেন্দার গাজীর ছেলে সোলাইমান হোসেনে (৪৯) ক আটক করেন। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪ তারিখ ৪/৩/২০২২ ইং। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।