চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জনের আয়োজনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান কর্মশালায় সাংবাদিকদের জানান, ২০ ফেব্রুয়ারি থেকে ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৬৫১ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ২৭ হাজার ২৯৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ৩৪৪ জন সরকারি ও বেসরকারী কর্মী ও ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার দোলোয়ার হোসেন, জেলা সেনেটারি ইন্সেপেক্টর গোলাম ফারুক ও জেলা ইপিআই সুপারেন্টেন্ড রেহেনা খাতুন প্রমুখ।