চুয়াডাঙ্গায় প্রেস কাউন্সিলের সেমিনার

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে চুয়াডাঙ্গায় সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল।
সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক।
এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম ।