চুয়াডাঙ্গায় কৃতী শিক্ষার্থী ও গুণি শিক্ষকদের সংবর্ধনা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে ১শ কৃতী শিক্ষার্থী ও গুণি শিক্ষকের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসএসসি-২০২৩ জিপি এ-৫ পাওয়া ১শ শিক্ষার্থী ও ৪২ জন গুণি শিক্ষককে সংবর্ধনরা দেওয়া হয়। শনিবার চুয়াডাঙ্গা চেম্বার্স ভবনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই কমিটির সভাপতি রাওনাক সামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বার অব কর্মাস ও এনআরবি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান সুমন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গার চার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ কৃতী শিক্ষার্থী ও ৪২ জন গুণি শিক্ষককের হাতে সম্মাননাস্মারক তুলে দেন অতিথিবৃন্দ।