গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারি গ্যাসের উৎপাদন বাড়ানোর দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৫টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, এদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের জেলে যেতে হয়। মুখ বন্ধ করে দেয়া হয়। আটক করা হয় তাদের। দুর্নীতি ও শোষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। মামুনুল হক, ভুমন দাস তার উদাহরণ। বক্তারা আরও বলেন, এ সরকারের আমলে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যায়। সমাবেশে সিপিবি যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন, জেলা সিপিবি নেতা অ্যাড. আমিনুর রহমান হিরু প্রমুখ বক্তব্য রাখেন।